শাহজালাল বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইটইউনিট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

আজ ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার সকালে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে একজন আমদানিকারক ইজি লাইট ব্র্যান্ডের এই সিগারেট নিয়ে আসে। ঘোষণায় উল্লেখ ছিল, কম্পিউটার এক্সেসরিজ। সিগারেটগুলো সোমবার দিবাগত রাতে ইত্তেহাদ এয়ার লাইনসের একটি বিমানে ঢাকায় আনা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ