শাহজালালে সাড়ে ৮ কোটি টাকার সোনা জব্দ

সিলেট প্রতিনিধি
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

রবিবার (২৪ অক্টেবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। সোনার বারগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ