শার্শা রুদ্রপুর সীমান্তে খুব শীঘ্রই নিরাপত্তা সড়ক হবে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৪৩ অপরাহ্ন
রুদ্রপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান, হাবিলদার মোছাদ্দেক হোসেন, স্থানীয় ইউপি সদস্য হবিবর রহমান....

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।

বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকা গুলোতে নিরাপত্তা সড়ক নির্মাণের কাজ করছে। ১লা ফেব্রুয়ারী’১৯  শুক্রবার শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে ৪ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি’র গোগা কোম্পানী কমান্ডার সুবেদার ফারুক হোসেন ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু সম্ভাব্য নিরাপত্তা সড়ক নির্মাণের জন্য ৩৬ নং মেইন পিলার হতে দাউদখালী খালমুখ এলাকা পর্যন্ত সরেজমিনে এসে পরিদর্শন করেন। এ সময় রুদ্রপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান, হাবিলদার মোছাদ্দেক হোসেন, স্থানীয় ইউপি সদস্য হবিবর রহমান উপস্থিত ছিলেন।

সুবেদার ফারুক হোসেন অন্যদৃষ্টির প্রতিনিধিকে জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা টহল জোরদার করতে এই এলাকায় নিরাপত্তা সড়ক নির্মাণ করা খুবই জরুরী। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি এলাকার চাষীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘দাউদখালী খালমুখ হতে গোগা ৩৬ নং পিলার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হলে বিজিবি টহল দিতে ব্যাপক সুবিধা হবে। আর এজন্য খুব দ্রুত সময়ে জোয়ানরা ২২ হতে ৩৬ নম্বর পিলার পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি করতে পারবেন।’

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ বলেন, ‘প্রযুক্তির কল্যাণে পৃথিবী হাতের মুঠোয় চলে আসছে। সেই সাথে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটছে। সীমান্তকে হাতের মুঠোয় রাখতে এলাকায় নিরাপত্তা সড়কের খুবই প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমি উর্ধতন মহলে কথাবলে জরুরী ভিত্তিতে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো।’

স্থানীয়রা এ ব্যাপারে সীমান্ত সড়ক নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ