জাকির হোসেন, শার্শা, যশোর প্রতিনিধি।।
যশোরের শার্শা থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই শ্লোগানকে সামনে রেখে রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র্যালি শার্শা থানার সামনে থেকে শুরু হয়ে মেইন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৮৫ শার্শা-যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন , উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজ অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, (ওসি) তদন্ত পরিদর্শক শেখ তাসমিম আলম, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
এছাড়াও থানা পুলিশের সকল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। পরে সকল কে সচেতন করতে পুলিশের পক্ষ
থেকে পথচারী ও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
You must be logged in to post a comment.