শার্শা জামতলা হতে ৮০ বোতল ফেনসিডিল সহ আটক -১

স্টাফ রিপোর্টার।।
শনিবার, ১১ জুলাই, ২০২০, ৯:১৩ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৮০ বোতল ফেন্সিডিল ও ১ টি প্লাটিনা মটর সাইকেল সহ তরিকুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ।
আটকৃত আসামি বর্তমানে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অধিনেই আছে। শনিবার(১১-৭-২০ইং) তারিখ সকাল ৬ টার সময় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন এর শার্শা বালুন্ডা সড়কের জামতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরঅফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস,ও এস,আই, মাসুদের নেতৃত্বে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকা সংলঘ্ন জামতলা বাজারে অবস্থান রত থাকা অবস্পথান থাকা  সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্লাটিনা মটর সাইকেল সহ একজন আসামীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হন। আটককৃত আসামি হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে তরিকুল ইসলাম(২২)।

এ সংক্রান্ত ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আটককৃত আসামিকে শার্শা থানার অধিনে কোর্ট আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ