শার্শা গোগা সীমান্তে ৪৪ বোতল ফেনসিডিলসহ মহিলা আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ৭:০৮ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোর শার্শা গোগা সীমান্ত থেকে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহিলা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯শে জনুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বিওপি’র টহল দল শার্শা থানাধীন গোগা গ্রামস্থ জব্বারের মোড় এর পাশে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মোছাঃফাতেমা বেগম(৩৫)নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক পাচারকারী যশোরের কোতয়ালী থানার কারবালা গ্রামের মোঃ মহিউদ্দিন সুইটের স্ত্রী।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক লোকমান হোসেনকে জানান,গোগা বিওপির’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ এক মহিলাকে আটক করে।আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ