যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৮৫ যশোর-১ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল....
লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৮৫ যশোর-১ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডলের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করা হয়েছে।
মঙ্গলবার ২৫ডিসেম্বর’১৮ সকালে বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন পুলক কুমার মণ্ডল। মোবাইল ফোনের যে নাম্বারটি ক্লোন করা হয়েছে সেটি হচ্ছে ০১৭৬৮৭৫৭৮৭৮। নির্বাচনের সময় অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কেউ এটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই যেকোনো প্রয়োজনে বিষয়টি যাছাই করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.