শার্শা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ১:২৪ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।।

যশোরের শার্শা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আদম আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।

শনিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আদম আলী উপজেলার বালুন্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী এলাকায় ফিরে অবস্থান করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আদম আলীকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ