লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শ্লোগানে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে যাচ্ছে ১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।সেই উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি, আলোচনা সভা, গান ও কবিতায় দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবেন সাংস্কৃতিক কর্মীরা।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ,শিক্ষা অফিসার,শার্শা থানার তদন্ত (ওসি) তাসকিম আহম্মেদ, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,উপজেলা সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার প্রকল্প পলাশ চন্দ্র মন্ডল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের কার্যকরী সদস্য-১ মোঃলোকমান হোসেন রানা ও প্রচার- প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
You must be logged in to post a comment.