শার্শায় ৬ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:১৫ অপরাহ্ন
যশোরের শার্শায় আসিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র ৬দিন ধরে নিখোঁজ....

শার্শা, (যশোর) প্রতিনিধি ।।

যশোর শার্শায় আসিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আসিফ হোসেন শার্শা উপজেলা বড় নিজামপুর গ্রামের আব্দুল হাই ছেলে। নিখোঁজ আসিফের পিতা আব্দুল হাই বলেন, গত সোমবার ২৪ ডিসেম্বর’১৮ জেএসি পরীক্ষায় ফলাফল ঘোষণা হয়। পরীক্ষায় আসিফ ফেল করে। এই কারণে আমি আসিফকে সামান্য বকাবকি করি। এই জন্য হয়তো আসিফ দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে আর বাড়িতে ফিরে আসেনি।

গত ৬দিন ধরে তাকে বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ব্যাপারে শার্শা থানায় একটি ডায়েরি করা হয়েছে। কেউ যদি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে ০১৯১২৯০২০৩৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ