শার্শায় শেখ আফিল উদ্দীন এমপির সাংবাদিকদের সাথে মতবিনিময়

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ অপরাহ্ন

জাকির হোসেন (শার্শা) যশোর প্রতিনিধি।। 

যশোর-১ শার্শা আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহাদয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

নাভারণ হক কমিউনিটি সেন্টারে রবিবার রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন বলেছেন দেশের উন্নয়নের একজন সাংবাদিকদের কলমের কালির ভূমিকা অপরিসীম। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন।

এছাড়াও তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ প্রমুখ।

মতবিনিময় সভায় শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ