শার্শায় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:৩০ অপরাহ্ন
শার্শায় কাশিপুর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে পুলিশ বাহিনী গার্ড অব অর্নার প্রদান এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়...

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

যশোরের শার্শার কাশিপুর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার ২০ডিসেম্বর’১৮ সকাল ১১টায় শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তিযোদ্ধা আবুল কাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেলে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী তাকে গার্ড অব অর্নার প্রদান এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, ডিহি ইউপি, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, ডিহি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, মুক্তিযোদ্ধা আলী কদর বিশ্বাস, মুক্তিযোদ্ধা রুহুল আমীনসহ বিভিন্ন শ্রেণী পেশার সকল মানুষ জানাজায় অংশ নেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ