শার্শায় মফিকুল হাসানের ধানের শীষের নির্বাচনী প্রচারাভিযান  

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:২৬ অপরাহ্ন
যশোরের শার্শায় বিএনপিপ্রার্থী সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি শিকারপুর বাজারে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন...

‘আমি ইতিমধ্যে ৩৩টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছি’ : মফিকুল হাসান তৃপ্তি

 জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

যশোর ৮৫ (শার্শা)-১ আসনে মাদক সন্ত্রাস নির্মূলের প্রত্যয় নিয়ে সাবেক সাংসদ বিএনপিপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারাভিযান করেছেন।

বৃহস্পতিবার ২০ ডিসেম্বর’১৮ বেলা সাড়ে ৩টায় তিনি উপজেলার লক্ষনপুর, শিকারপুর বাজারে নির্বাচনী প্রচারাভিযানে অভিযোগ জানিয়ে বলেন, ‘আমি নির্বাচন কমিশনের ঘোষিত নিয়ম অনুযায়ী প্রচারণা করতে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হয়েছি।’

সাবেক এ সাংসদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে অনেক পিছিয়ে আছি। আমার নির্বাচনী প্রচার মাইক ভেঙে দিয়েছে সরকার দলীয় সমর্থকরা। আমার পোস্টার লিফলেট পুড়িয়ে দিয়েছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে তারা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি ধামকি দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি ইতিমধ্যে ৩৩টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছি। বিশেষ করে আমার নিজ এলাকায় গ্রামের কেন্দ্রসহ বাগআচড়া কন্যাদাহ নাভরন শার্শার কয়েকটি কেন্দ্র রয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তবে শার্শায় যেভাবে মাদক সন্ত্রাস বিস্তার করেছে। তা আগেই নির্মূলের চেষ্টা করবো। এছাড়া শার্শার বড় একটি স্থল বন্দর বেনাপোল। এই বন্দর হতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে। আমি এই বন্দরকে আধুনিক এবং স্থল বন্দরের আওতায় এনে স্বতন্ত্র বন্দরের রুপান্তর করবো।’

এ সময় এই নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধূ, সাধারণ সম্পাদক হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ