যশোরের নাভারণ বাজার ও সাতক্ষীরা মোড় সাস্থ্যবিধী না মানায় মোট ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে জরিমানা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমীন (মিথি)।
সোমবার (২১ জুন) সকাল ১০ টার সময় অভিযান পরিচালনা করে বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং করা হয় এবং করোনা ভাইরাস(কোভিড-১৯) ২য় ঢেউ এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে,এবং সকাল থেকে দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করণে অভিযান পরিচালনা করে ৪ টি দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এসময় অভিযান পরিচালনা করেন, জনাবা , সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শার্শা যশোর, জনাব বদরুল আলম খান অফিসার ইনচার্য, জনাব তারিকুল ইসলাম ওসি তদন্ত শার্শা থানা, এস আই মেহেদী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমীন (মিথি) বলেন, বেনাপোল পৌরসভা সহ ১১ টি ইউনিয়ানে চলবে এ অভিযান,। আইন অমান্য কারীদের কঠিন শাস্তি ও জরিমানা থাকবে এ অভিযানে।
তিনি আরও বলেন, অভিযান কালে দেখা যায় অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে এবং অনেক দোকানদার হোটেল মালিক,চায়ের দোকানদার তাদের কার্য পরিচালনা করছে। উপর্যুক্ত অপরাধে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের জরিমানা করা হয়।
এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.