জাকির হোসেন, শার্শা, (যশোর)।।
শার্শার সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (১৪ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম কায়বা সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।
এ বিষয়ে শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক রফিকুলের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.