জাকির হোসেন, শার্শা, যশোর।।
যশোরের শার্শা উপজেলায় জামায়াতের আমির হাবিবুর রহমান সহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতা কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ টি হাতবোমা জব্দ করা হয়েছে । এসআই মামুন বাদি হয়ে বুধবার সকালে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রাম থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড় ১১টা দিকে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে জামায়াত ও বিএনপির লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন জামায়াত বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে।
পুলিশ এ সময় সেখান থেকে ১০ টি হাতবোমা জব্দ করে । আটক কৃতদের বুধবার বিকালবেলা হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.