শার্শায় বাস-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে আহত ৫

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৫:২২ অপরাহ্ন
Exif_JPEG_420

এবিএস রনি, শার্শা, যশোর।।

শার্শার নাভারণ- সাতক্ষীরা মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে  ৫ জন আহত হয়েছে।

বুধবার (০৩ অক্টোবর) শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (ROYAVANU) (যশোর-জ ১১-০১০৮) নামের একটি যাত্রীবাহী বাস নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় পাঁচজন মারাত্মক আহত হয়েছে আহত পাঁচজনকে যশোর সদর সহ বিভিন্ন হাসপাতালে  ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যাক্তিরা প্রত্যেকেই পাইভেট কারের যাত্রী।

আহত ব্যাক্তিরা হলেন-

১।মোঃ শওকত আলী, পিতা- মোঃ তালুকদার, গ্রাম- ধান্যতারা,

২। কাজল আলী, পিতা আঃ হাই, গ্রাম- রাড়ীপুকুর

৩।কবিরুল ইসলাম, পিতা- কিতাব আলী গ্রাম- বাগআঁচড়া ৪। আঃ হাই, পিতা- হবিবর রহমান, গ্রাম- রাড়ীপুকুর, শার্শা যশোর। কবিরুল (প্রাইভেট কার ড্রাইভার), পিতা- আইজুল ইসলাম, গ্রাম- চারাবটতলা, কলারোয়া,সাতক্ষীরা ।

এ দূর্ঘটনার সাথে সাথে বাস ড্রাইভার পালিয়ে যায়। নাভারণ হাইওয়ে পুলিশ বাস ও প্রাইভেটগাড়ি দুটাকে জব্দ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আহত ব্যক্তি মারা যায় নি।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ