জাকির হোসেন, শার্শা (যাশোর)।।
যশোরের শার্শায় মোশারেফ হোসেন (৪৩) নামে এক বাইসাইকেল চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।
আটক মোশারেফ ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের আনজাব হোসেনের ছেলে।
সে সময় উপস্থিত জনগনের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মোশারেফ কাশিপুর বাজারে এসে বাইসাইকেল তালা ভেঙে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে।
এ সময় তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।গোড়পাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি (এএসআই) আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মোশারফের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর আদালতে পাঠানোর প্রস্ততি গ্রহন করা হচ্ছে।