শার্শায় প্রধান শিক্ষক এমদাদুল হকের দাফন সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ২:৪৯ অপরাহ্ন
যশোরের শার্শার জনপ্রিয় শিক্ষক এমদাদুল হককে দাফন সম্পন্ন করা হয়েছে...

জাকির হোসেন (শার্শা) যশোর প্রতিনিধি :

গত মঙ্গলবার যশোরের শার্শার সবার প্রিয় শিক্ষক এমদাদুল হকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐদিন যোহরবাদ নামাজ শেষে প্রয়াত প্রধান শিক্ষক এমদাদুল হকের জানাজা তাঁর গ্রামের বাড়ি শিববাসে অনুষ্ঠিত হয়। জানাজায় শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন আলী, তাঁর আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের পরিবারের সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টায় হঠাৎ এমদাদ হক হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোররাতেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৪) বছর। তিনি উপজেলার ডিহি ইউনিয়নের শিববাস গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের মেঝ ছেলে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি উপজেলার সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষক এমদাদ হকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ