শার্শায় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮, ৯:৫১ অপরাহ্ন

জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি ।।
যশোরের শার্শার অভয়বাস গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পাঁচভুলোট সীমান্ত ফাঁড়ীর বিজিবি। শুত্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাস গ্রামের জাহিদের বাড়ির সামসাইটের উপর থেকে এ অস্ত্রও গুলি উদ্ধার করে বিজিবি।
বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের কর্মকর্তা ইমরান সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট বিওপি’র বিজিবি সদস্যরা অভয়বাস গ্রামের জাহিদের বাড়িতে অভিযান চালায়। এসময়ে তার বাড়ির সানসাইটের উপর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তল ও সিগারেটের খোলের ভিতর থেকে দু’রাউন্ডগুলি উদ্ধার করে। পরে অজ্ঞাত পরিচয়ে অস্ত্র মামলা দিয়ে আগ্নেয় অস্ত্রও গুলি বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ