যশোরের শার্শায় ২০১৮ সালের জেএসসি, জেডিসি ও এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমিনুর রহমান, রেবেকা সুলতানা, রেজাউল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, হলসুপার, প্রধান পরিদর্শক, কক্ষ পরিদর্শকবৃন্দ।