শার্শায় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ৪:৫১ অপরাহ্ন
যশোর-১ আসনে বেসরসরকারিভাবে নির্বাচিত হলে শেখ আফিল উদ্দিন....

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা সংসদীয় আসনে সর্বমোট ১০২টি ভোট কেন্দ্রের সকাল ৮টা হতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের লম্বা লাইন দিতে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ে নির্বিঘ্নেই শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনাপর্ব।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬শ’। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন।

পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫২০ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১০২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫২৮টি।

এ আসনে প্রার্থীরা হলেন আওয়ামীলীগের শেখ আফিল উদ্দিন, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বখতিয়ার রহমান এবং জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু।

৮৫ যশোর-১ আসনে শার্শা উপজেলা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ভোট পেয়েছেন ৪ হাজার ৮০২ ভোট।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ