শার্শায় ঢানা তিনবারের সাংসদ আফিলকে শুভেচ্ছা জানালেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ৬:১৮ অপরাহ্ন
সাংসদ শেখ আফিল উদ্দীনকে দুপুর ১২টায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সীমান্ত প্রেসক্লাবের বেনাপোল সাংবাদিকবৃন্দ....

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।

৮৫ যশোর-১ (শার্শা) আসনে হ্যাটট্রিক করলেন আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এবার নিয়ে পরপর তিনি তৃতীয়বারের মতো শার্শা আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন। নির্বাচনে তিনি ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

হ্যাট্রিকপ্রাপ্ত সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দীনকে সোমবার ৩১ ডিসেম্বর’১৮ দুপুর ১২টায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সীমান্ত প্রেসক্লাবের বেনাপোল সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহসাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মোঃ সুমন হোসাইন, প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সহপ্রচার সম্পাদক সেলিম রেজা তাজ, সহবন্দর বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটো, কার্যকরী সদস্য মোঃ লোকমান হোসেন রানা, সদস্য কাজু তুহিন, সদস্য লোকমান রাসেল, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ