শার্শায় ইয়াবা সহ যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ২:৩৮ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।। 

যশোরের শার্শায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাড়িপুকুর গ্রাম থেকে আলমগীর হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত ফাঁড়ি পুলিশ। আটক আলমঙ্গীর যশোর সদর উপজেলার পাকদিয়া গ্রামের আয়নাল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সৈয়দ আল-মামুন এর নেতৃত্বে ও (এএসআই) ইমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার উপজেলার রাড়ীপুকুর গ্রামের কিতাবে বাড়ী থেকে আলমগীরকে আটক করে। এ সময় শরীর তল্লাশি করে ১০১পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ ( ওসি) সৈয়দ আল -মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ