জাকির হোসেন, শার্শা, যশোর।।
যশোরের শার্শায় খৈল পঁচানো পানি রাখার পাএে (নান্দা) আলোকিক ভাবে তৈরি চাঁদ আকৃতি দেখা গেছে।বৃহস্পতিবার সকালে ডিহি ইউনিয়নের বেলতা গ্রামে এ আলোকিক ঘটনা ঘটে।উৎসুক শত শত জনতা ভিড় জমান এই চাঁদ দেখার জন্য।বাড়ির মালিক আবু হাসান ও সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশে ছোট একটা গোয়াল ঘর আছে।তার সামনে খৈল ভিজানোর জন্য একটি নান্দা রাখা আছে।
প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খৈল পঁচানোর জন্য পাত্রে নান্দায় কিছু খৈল রাখা হয়।পরের দিন বৃহস্পতিবার ভোরে আবু হাসানের স্ত্রী সাথী বেগম নামাজ পড়তে উঠে।ওজু করে গোয়ালে গরু দেখতে যায়।হঠাৎ নজরে পড়ে খৈল রাখা পাত্রে চাঁদ আকৃতির ভাসছে।এ সময় বাড়ির লোকজনকে ডেকে দেখান সাথী বেগম।পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় জমান আবু হাসানের বাড়িতে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্ছল্যর সৃষ্টি হয়েছে।