জাকির হোসেন, শার্শা (যশোর)।।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সকালে যশোর জেলার শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা করেন শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল আলিম। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মজনুর রহমান। এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শাড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.