শার্শার রুদ্রপুর থেকে ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ১:৫৬ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।।

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারী) রাতে শার্শা কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে আদালত কর্তৃক বিভিন্ন মাদক ও মানবপাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান পুলিশ।

আটকৃতরা হলো- ০১,কায়বা রুদ্রপুর গ্রামের ফকির চাঁন এর ছেলে আব্দুল্লাহ ০২,গোলাম হোসেনের ছেলে জামাল হোসেন ০৩,আমির চাঁন এর ছেলে কুতুব উদ্দিন ০৪, শাহবাজ এর স্ত্রী সালমা খাতুন ও রাড়ীপুকুর গ্রামের দেলোয়ারের ছেলো সাজু হোসেন।

এই বিষয়ে শার্শা থানা ডিউটি অফিসার (এএসআই) মিহির মজুমদার বলেন, আটককৃত সবার নামে মাদক ও মানবপাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদেরকে আটক করা হয়েছে। দুপুরে আটককৃতদের যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ