শার্শার বাগআঁচড়ায় ফার্মেসীতে ভাংচুরের ঘটনায় পুলিশে কাছে অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ৮:৪৬ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা, যশোর।।

শার্শার বাগআঁচড়ায় ফার্মেসীতে ভাংচুরের ঘটনায় পুলিশে কাছে একটি  অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) বিকালে টিভি মেরামতকে কেন্দ্রকরে শার্শার বাগআঁচড়া বাজারের নাসির মার্কেটে আল্লারদান ফার্মেসীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এঘটনাকে কেন্দ্রকরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি বাগআঁচড়া শাখা আধাঘন্টা ওষুধের দোকান বন্ধ রেখে এর প্রতিবাদ করেন এবং বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রে হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ আসামী গ্রেফতার করার আশ্বাস দিলে আধাঘন্টাপর ফার্মেসী খোলা রাখা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহিম জানান আল্লার দান ফার্মেসীর মালিক হাসানুজ্জামান ইলেক্ট্রিক মিস্ত্রী তবিবুর রহমানের কাছে একটি টিভি সারাতে দেয় এবং পারিশ্রমিক বাবদ ৩ হাজার টাকাও দেয়তাকে। কিন্তু তবিবুর টাকা নেয়ার পরেও টিভি সারাতে টালবাহানা করার কারনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনাকে কেন্দ্রকরে তবিবুর লোকজন নিয়ে আজ বিকালে হাসানের ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পক্ষথেকে হাসানুজ্জান বাদী হয়ে রাড়ীপুকুর গ্রামের মিজানুরের ছেলে তবিবুর রহমান(২৫) সহ অঞ্জ্যাত কয়েকজনের নামে পুলিশের কাছে অভিযোগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ আসামী আটকের চেষ্টা করছে বলে জানান।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি বাগআঁচড়া শাখার সেক্রেটারি সাখাওয়াৎ হোসেন বলেন ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার না করলে আবার আন্দোলনে যাওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ