শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগের  নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মী সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৮:২৩ অপরাহ্ন

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে  রবিবার (২ ডিসেম্বর) বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ১নং ওয়ার্ডের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।  তিনি  বলেন সকলকে অভিমান ভুলে আওয়ামীলীগের সরকারের  উন্নয়নের কথা তুলে ধরে,  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে নৌকায় ভোট চাইতে হবে।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর সোবাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, শ্রী সাধন কুমার গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, আব্দুল খালেক খতিব ধাবক, আবু তালেব মেম্বর, মিলন খন্দকার, আসাদুল ইসলাম মেম্বর, ইউনুচ আলী, ডাঃ আহসান হাবিব, আল আমিন খান, ডাঃ আহসান হাবিব রানা,

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, যুবলীগ নেতা আসাদুজ্জামান নয়ন, মহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান, এরশাদ আলী চৌধুরী, আকবর আলী, রিপন, জুয়েল,  আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, রিয়াজ পারভেজ টিটু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু সহ ওয়ার্ড থেকে অাগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ