জাকির হোসেন, শার্শা (যশোর)।।
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ ডাঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবার আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবক,গাজী মুসা, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, আসাদুল ইসলাম মেম্বর, আরিনা খাতুন মেম্বর, মোজাম গাজী মেম্বর, আলী আহমদ মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, আব্দুল হান্নান মেম্বর, নাসিরউদ্দিন মেম্বর, আলহাজ্ব রাজ আলী মিয়া,মতিয়ার রহমান, তবিবর রহমান, ইউনুছ আলী, ইদ্রিস আলী সর্দার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ছাত্রলীগ নেতা সজল ইসলাম প্রমুখ।