শার্শার নাভারনে বে-সরকারী ক্লিনিক থেকে চুরি হওয়া বাচ্চা ৮ ঘন্টা পর উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ৮:৩২ পূর্বাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।

যশোরের শার্শার নাভারন থেকে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে এক নবজাতক চুরি হওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩-০১-১৯) বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’থেকে শিশুটি চুরি হয়েছিলো। এ ঘটনার পর থেকে শার্শা থানার এস আই আবুল হাসান ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৭টার সময় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে উদ্ধার করে বাচ্চাটিকে, সেই সাথে আটক করে সালমা খাতুন নামে এক মহিলাকে ।

যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম অন্যদৃষ্টির শার্শা প্রতিনিধিকে বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়।সেখানে সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেয়। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার উপ-পরিদর্শক এস আই আবুল হাসান জানান, ঘটনার পর থেকে আমরা দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৭টার সময় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং সালমা খাতুন নামে এক মহিলাকে আটক করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ