শার্শার নাভারনে “পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার” থেকে নবজাতক চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ৭:৪২ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।

শার্শার নাভারনে  ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে একটি শিশু চুরি হয়েছে। এ ঘটনায় ক্লিনিকে তোলপাড় শুরু হয়েছে। সেখানে শত শত মানুষের ভিড় পড়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আজ সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়।

নবজাতকের দাদী আছিয়া বেগম বলেন, আমরা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। এরই মধ্যে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পাচ্ছি না।

পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেই। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শার্শা থানার উপ পরিদর্শক হাসান আলি বলেন, জিজ্ঞাসাবাদ করছি। আমরা শিশুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ