জাকির হোসেন, শার্শা, যশোর প্রতিনিধি।।
শার্শার কাশিপুর সীমান্ত থেকে নুরুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। এই সময় ইজিবাইকে তল্লাশি করে ১২৩বোতল ফেন্সিডিল আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার ব্যবহারকৃত ইজিবাইকটিকে জব্দ করে বিজিবি।
আটক নুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার অন্যদৃষ্টিকে বলেন, মঙ্গলবার সকালে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে বিজিবির হাবিলদার মদন কুমার মজুমদার এর নেতৃত্বে একটি টহলদল কাশিপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ইজিবাইক আটক করে। পরে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১২৩বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এবং ফেন্সিডিল সহ ইজিবাইকটিকে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.