শার্শার ইমদাদ হোসেন স্যার আর নেই

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৮ অপরাহ্ন
শার্শার ইমদাদ হোসেন স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের শার্শার সবার প্রিয় শিক্ষক ইমদাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৪) বছর। তিনি উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুরহুমের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে এমদাদ হোসেন ব্রেন স্ট্রোক করেন। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি ইন্তেকাল করেন। শিক্ষক এমদাদ হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি উপজেলার সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার যোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ