লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
যশোরের শার্শায় অস্ত্র গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। গত ১০ ফেব্রুয়ারী’১৯ রবিবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ এম মশিউর রহমান অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে।
এ সময় পোতাপাড়া মোড়ের ব্রীজের উপর একজনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসৌজন্যমূলক কথাবার্তা বলে। এ সময় তার দেহতল্লাশি করলে তার প্যান্টের ভেতর হতে ১টি ওয়ানশুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
অপরদিকে পৃথক অভিযানে শ্যামলাগাছি মামা-ভাগ্নে অটোরাইস মিলের সামনে ২শ’ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করেছে।
এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা পৃথক দু’টি মামলা হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.