শারদীয়া দূর্গাপুজায় মন্ডপগুলো পরিদর্শন করলেন কোটচাঁদপুর পৌর মেয়র

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১০:০৩ অপরাহ্ন

মামুনার রশিদ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষ্যে আজ বুধবার মন্ডপগুলো পরিদর্শন করলেন কোটচাঁদপুরের পৌর মেয়র জনাব জাহিদুল ইসলাম জাহিদ।তিনি তার বক্তৃিতায় বলেন ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্য কে সামনে রেখে আমি আপনাদের সাথে আছি যে কোন সহযোগীতায় থাকব।এ সময় আর উপস্তিত ছিলেন কোটচাঁদপুরের পৌর যুবলীগের সভাপতি মীর কাশেম আলি,
কাউন্সিলর সেন্টু,কামাল হোসেন প্রমুখ।বর্তমানে এ উপজেলায় ৫২ টি প্রতিমা নিয়ে বৃহৎ পূজামন্ডপে চলছে দূর্গাপুজার উৎসব।ছেলে থেকে বুড়ো সবাই আসছে এ উৎসবের আমেজ নিতে।এবার পুজায় প্রতিমা গুলো ফুটিয়ে তোলার জন্য করা হয়েছে জরির কাজ,লাইটিংগেট ও আলোকসজ্জা।কোটচাঁদপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন নির্বিঘ্নে কাজ করে চলেছে।কোটচাঁদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে চলছে এ উৎসব।কোটচাঁদপুর পৌরসভায় ১৮ টি প্রতিমা নিয়ে দুর্গাপূজা চলছে।
কোটচাঁদপুর কালীবাড়ি এটা হচ্ছে  প্রধান মন্দির।শীদ্ধেরস্বরী কেন্দ্রীয় কালীমন্দির শারদীয় দূর্গাপুজার আয়োজন করেছেন।এখানে দায়িত্বে আছেন সভাপতি বাবু ঠাকুর দাস রায়,সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র বিশ্বাস, দিবস সিংহ,সুব্রত চক্রবর্তী,
দেবদাস ভট্রাচার্য প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ