এন আই শান্ত ,কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
১ জুলাই, রবিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে শামছুল হুদা খাঁন কলেজের ( বিদ্যাধরপুর) ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীণ বরন অনু্ষ্ঠান জাকজমকভাবে অনুষ্ঠিত হয়।
নবাগত ছাত্র/ছাত্রীদের ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এক আনন্দঘন পরিবেশে কলেজের প্রায় সকল ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে নবীণদের বরণ করে নেন ২য় বর্ষের ছাত্র/ ছাত্রী ও কলেজের শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারি বৃন্দ।
প্রায় প্রতি বছর শতভাগ পাশ কলেজের নবীণ বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের কর্নধর সার্বিক সহযোগিতায় যার সর্বত্রে ছোয়া, মনপ্রান দিয়ে কলেজকে সম্মানজনক স্থানে নিতে যিনি কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি হলেন বিদ্যাধরপুর গ্রামের মোঃ আজিজুর রহমান মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র কলেজকে যিনি বিভিন্ন ভাল দিকনির্দেশনা দিয়ে উন্নতির শিখরে পৌছাতে সহায়তা করছেন তিনি হলেন অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তি ও আজমপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের অবসরপ্রাপ্ত এফপিআই মোঃ রকিব উদ্দিন স্যার। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তাছাড়া উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।