রমণী
শাফিউনুর
————————————————————–
হঠ্যাৎ আমি আকে উঠি,
আমার কর্ণ, চক্ষু, মন, সব যেন থমকে গেছে এক মুহূর্তের জন্য।
আমি পাথরের ন্যায় নীরব চাওনিতে চেয়ে আছি,
এ যেন কাল্পনিক ধরণীতে বিরাজ করছি আমি।
আমার চক্ষুকে আমি বিশ্বাস করতে পারছিনা।
পরিশেষে জানতে চাইলাম,
হে রমণী
অপরুপা সুন্দরী নীরল মলিন সেজে,
আমি দেখেছি তােমায় সম্মার্জনার বেশে।
তুমি কোন উপাসনালয় থেকে আগত,
তুমি কোন বাগানের গােলাপ।
এত সুন্দর বর্ণ নিয়ে তুমি কেন করছাে সম্মার্জনা এখানে?
রমণী উত্তরে বলে-
নইকো আমি রাণী,
নইকো আমি রাজকন্যা আমি হলাম এ পাড়ার,
জেলের মেয়ে ছকিনা।
মাত্র কয়ডা টাহার লাগি,
এহানে আমি কামলা খাটি।
উত্তর শুনে থমকে দাড়ায়,
পরক্ষনে তাকে প্রস্তাব জানায়।
নিয়ে যাবাে তােমায় শহরে,
কি রমনী
তুমি যাবে কি? বানাবাে তােমায় অর্ধাঙ্গীনি,
তুমি হবে কি?
বেশি টাকা আয় নয়কো যা আছে তাতে দুটো কামলা রাখি,
রাখবাে তােমায় ফুলের বিছানায়।
দক্ষিন দিকের ঘর খানায়,
কি রমণী যাবে কি? বলনা
যাবে কি?
You must be logged in to post a comment.