শান্তির শ্বেত পায়রা পেল হরিণাকুণ্ডু “ক” শ্রেণীর মানুষ

শরিফ আহমেদ চাদ,ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
রবিবার, ২০ জুন, ২০২১, ৪:০৭ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০ জন অসহায় পরিবার মুজিব বর্ষে পেল শান্তির নীড় শ্বেত পায়রা।২০ জুন রবিবার সকাল ১০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় ভূমিহীন পরিবারের মাঝে শান্তির নীড়ের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এসময় বাড়ীর চাবি ও জমির দলীল হাতে পেয়ে সুবিধাভোগী হরিজন সম্প্রদায়ের শ্যমল, আদর্শ আন্দুলীয় গুচ্ছো গ্রামের সোনাভানু, চাঁদপূরের শিতলী পাড়ার রেশমা খাতুন, আমতলা মকিমপূরের চাইনা খাতুন ও তাহের আলী আনন্দে কেদে ফেলেন তারা সকলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা , উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরীর সঞ্চালনায় ভূমিহীনদের বাড়ীর চাবি ও জমির দলীল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসাইন। এসময় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, পৌর মেয়র মো: ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা,মঞ্জুর আলম,নাজমূল হুদা পলাশ,মোহাম্মদ আলী,শরাফত দৌলা ঝন্টু,রাকিবুল হাসান রাসেল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন,উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মশিয়ার রহমান, উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, বিপুল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ,যুবউন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, হরিণাকু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, ক শ্রেণীর ১০ ভূমিহীন পরিবারের সদস্যরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ