শহীদ রীমু মন্জিল টু কাটিয়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় কোমর পানি।।জনদুর্ভোগ চরমে

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৮:৪১ অপরাহ্ন
শহীদ রীমু মন্জিল টু কাটিয়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় কোমর পানি।।জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের সাতক্ষীরা সরকারী কলেজরোডে শহীদ রীমু মন্জিল টু কাটিয়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কটিতে এখন প্রায় হাঁটু থেকে কোমর পানি।

অত্র এলাকার মানুষের দূর্ভোগের যেন শেষ নেই।সংযোগ সড়কটিতে যথাযথ উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি দীর্ঘদিন যাবত।এলাকার শিশু,মহিলা,বৃদ্ধ মানুষ যাতায়াতের সময় পড়ে যেয়ে কাঁদামাটিতে একাকার। কোনো গাড়ি চলাচলের সময় পাশদিয়ে চলাচলকারী জনসাধারণের জামা কাপড় কাঁদা পানি ছিঁটে নষ্ট হয়ে যায়।ফলে অফিসগামী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।

ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে এলাকার জনসাধারণ জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন।অস্থায়ীভাবে যদি কাঁচা ড্রেনও করা যায় তাহলে পানি নিষ্কাশনে কিছুটা সুবিধা হয়।কিন্তু সেটাও করা হচ্ছে না।এদিকে পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে ফলে জনমনে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। একদিকে বৈশ্বিক মহামারী করোনা,অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক। এযেনো মরার উপর খাঁড়ার ঘা।এই এলাকায় বছরের পর বছর এ দুর্ভোগ পিছু ছাড়ছেনা । এলাকার মানুষ বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না।

এমতাবস্থায় এলাকার মানুষের দাবী সাময়িক কাঁচা ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত পানি নিষ্কাশন করা হোক।এবিষয়ে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ