শহীদ আসাদ গার্লস হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৭:২৭ অপরাহ্ন

আব্দুল জব্বার, নরসিংদী প্রতিনিধি ।।

আজ ১লা ফেব্রুয়ারী২০২০ইং শনিবার উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ খান বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান শিবপুর মডেল থানা।

সামসুল আলম ভূইয়া তাঁর বক্তব্যে বলেন এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কৃতৃত্বে আমরা গর্ববোধ করি এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানের সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল গভার্নিংবডির সদস্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স্বাগত বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির জাতীয় পর্যায়ে বিভিন্ন কৃতৃত্বের কথা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম খান তার বক্তব্যে প্রতিষ্ঠানটির  ধারাবাহিক উন্নতির জন্য এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ