শরীয়তপুর সদর উপজেলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী নৌকা ২ স্বতন্ত্র ৫

শরীয়তপুর প্রতিনিধি
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৭:৫৬ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে ২, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে ৫।

১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে আলহাজ¦ সিরাজুল ইসলাম ঢালী ও তুলাসার ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মোঃ জামাল হোসেন ফকির।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ‘‘ডোমসার ইউনিয়নের মাষ্টার মুজিবুর রহমান খান’’, পালং ইউনিয়নে কে এম আজাহার হোসেন, আংগারিয়ো ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, শৌলপাড়া ইউনিয়নে মোঃ ভাষানী খান ও মাহামুদপুর ইউনিয়নে মোঃ শাহজাহান ঢালী।

শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদের ১১ টি ইউনিয়নের মধ্যে চিকন্দী ইউনিয়ন ব্যতিত বাকী ১০ ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। বিনোদপুর ও চন্দ্রপুর ইউনিয়নে বিনা প্রতিদন্ধিতায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ শাকিদার ও চন্দ্রপুর ইউনিয়নে আব্দুস সালাম খান। চিতলিয়া ইউনিয়নে মনোনয়ন প্রত্র প্রত্যাহারের বিষয়ে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন তদন্ত স্বাপেক্ষে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত  ঘোঘণা করেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচনকে কেন্দ্র করে তুলাসার, আংগারিয়া, রুদ্রকর, বিনোদপুর, মাহামুদপুর, ডোমসার ও পালং ইউনিয়নে রক্তক্ষয়ী সংঘর্ষে বিজয়ী ইউপি মেম্বারসহ শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নারী-পুরুষ ও শিশু সহ প্রায় শতাধিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

পার্শ¦বর্তী চিকন্দী ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে ডোমসার ইউনিয়নের সুজন দোয়াল ভোট কেন্দ্রে প্রশাসনের উপস্থিতিতে নৌকার প্রার্থী মিজান মোহাম্মদ খান ও তার সমর্থকরা ব্যাপক বোমা বিষ্ফোরন ও মেম্বার প্রার্থী খলিল মাদবরের বাড়ি সহ প্রায় শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ