আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর ।।
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে খিলগাঁও তেঁতুলিয়া মুন্সীরহাট সংলগ্ন এলাকায় র্কীতিনাশা নদীর পাড়ে সরকারী ভূমি হতে র্দীঘদিন যাবৎ অবৈধভাবে বালু বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী একটি মহল। প্রভাবশালী মহলের অবৈধভাবে বালু বিক্রয়ের বিষষকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি তীব্র ক্ষোভ নিন্দা।
কিন্তু পরিতাপের বিষয় প্রভাবশালী অবৈধ বালু বিক্রয়কারী ব্যক্তিরা লাঠিয়াল বাহিনী হওয়ায় তাদের ভয়ে কোন কথা বলতে পারছেন না স্থানীয়রা। অবৈধভাবে বালু বিক্রয়কারী ব্যক্তিরা হলেন, মোঃ হাবিব বেপারী, মোসলেম বেপারী, মোবারক বেপারী, মোঃ নাসির খান ও মমিন খান গং ব্যক্তিরা। অবৈধ বালু বিক্রয়কারী ব্যক্তিদের সাথে র্কীতিনাশা নদীর পাড়ে সরকারী ভূমি হতে বালু বিক্রয়ের বিষয়টি জানতে চাইলে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি অবৈধ বালু বিক্রয়কারী কু-চক্র মহল।
সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বালু বিক্রয়কারী ব্যক্তিদেরকে র্কীতিনাশা নদীর পাড়ের সরকারী ভূমি হতে বালু বিক্রি করতে মৌখিক ভাবে নিষেধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে অবগত করব।
You must be logged in to post a comment.