আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের মুন্সীরহাট সংলগ্ন ৩৫নং ডোমসার মৌজার কির্তিনশা নদীর তীরে সরকারি খাস সম্পত্তি থেকে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বালু বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী ভুমি দস্যু একটি মহল।
সরেজমিন ঘুরে খোজ খবর নিয়ে জানা যায় যে, অবৈধভাবে সরকারি খাস সম্পত্তি থেকে বালু বিক্রয়কারী ব্যক্তিরা হলেন, মোঃ শাজাহান বেপারী, হাবিব বেপারী, মজিবর বেপারী, ইকবাল বেপারী, মোবারক বেপারী, মোঃ নাসির খান ও মোমিন খান সহ আরও অনেকেই।
সরকারি সম্পত্তি রক্ষনাবেক্ষনের প্রাথমিক পর্যায় দায়িত্ব রয়েছে ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের কিন্তু পরিতাপের বিষয় অদৃশ্য এক কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি কর্মকর্তা নিরব রয়েছেন। শুধু তাই নয় বালু বিক্রয়কারী ব্যক্তিদেও সাথে ভুমি কর্মকর্তার বেশ সু-সম্পর্ক রয়েছে। সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তা নিরব থাকার কারণে এভাবেই রাষ্ট্রীয় সম্পদ ভোগ দখলে নিয়ে বালু বিক্রি করে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার অর্থ উপার্জন করছে স্থানীয় প্রভাবশালী ভুমি দস্যু মহল।
প্রতি ফুট বালু বিক্রি হচ্ছে ৪-৫ টাকা দরে, উক্ত স্থান হতে প্রতিদিন প্রায় দশ হাজার ফুট বালু বিক্রি করছে ঐ ভুমি দস্যু মহল। কির্তিনশা নদীর তীর থেকে অবৈধভাবে বালু বিক্রয়ের বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি অল্প কিছু দিন হয় শরীয়তপুর সদর উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমাকে কেউ জানায়নি। স্ব-স্থানে গিয়ে সত্যতার ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধভাবে বালু বিক্রয়কারী মহলের মুল হোতা শাজাহান বেপারী সরকারি খাস সম্পত্তি হতে বালু বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে অসদপূর্ণ আচরণ করে এবং উক্ত সংবাদ কর্মীকে স্ব-স্থান হতে সরে যেতে বলেন।
You must be logged in to post a comment.