অসন্ন দ্বিতীয় পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলা ২নং ডোমসার ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে মননোয়ন পত্র জমা দিয়েছেন সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খাঁন।
গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় চেয়ারম্যান পদ প্রার্থী মাস্টার মজিবুর রহমান খান, সমার্থকদের নিয়ে আনন্দ মুখোর পরিবেশে শরীয়তপুর সদর উপজেলা রিটানিং কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, এর নিকট মননোয়ন পত্র দাখিল করেন।
মাস্টার মজিবুর রহমান খাঁন,এর সমার্থকরা জানান স্থানীয় সরকার নির্বাচন তিনমূল পর্যায়ের একটি নির্বাচন, দলিয় পর্তীক পাওয়া না পাওয়া তেমন কোন বিষয় না, এই নির্বাচনে জনগণ পছন্দের প্রার্থী কে ভোট দিতে বেশী পছন্দ করেন। তাই আমরা আমাদের পছন্দের প্রার্থী হিসেবে সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খাঁন কে সমার্থন দিয়েছি।
মাস্টার মজিবুর রহমান খাঁন, বলেন ডোমসার ইউনিয়নের সর্বস্তরের জনগনের মত প্রকাশে চেয়ারম্যান পদে মননোয়ন পত্র জমা দিয়েছি, আসা করি অগামী নির্বাচনে জনগন আমাকে ভোটে নির্বাচিত করবেন।
You must be logged in to post a comment.