শরীয়তপুর ভেদরগঞ্জে ৮ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার!

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৯:১৬ অপরাহ্ন
শরীয়তপুর ভেদরগঞ্জে ৮ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার! প্রতীকী ছবি

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসুুদেবপুর গ্রামে ৮ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী ইদ্রিস ফকিরের ছেলে শিশির ফকির (১৬) এর বিরুদ্ধে।

গত ১৭ সেপ্টেম্বর দুপুরে শিশির এ ধর্ষণের ঘটনা ঘটান। এদিকে শিশিরের বাবা সামাজিক মীমাংসার কথা বলে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করেন। এক সপ্তাহ সময় পার হলেও শিশিরের বাবা কোন ব্যবস্থা না নেয়ায় ঐ স্কুল ছাত্রীর বাবা শনিবার রাতে ভেদরগঞ্জ থানায় শিশিরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অপরদিকে ধর্ষক শিশির নারায়নপুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

গত ১৭ সেপ্টেম্বর দুপুরে মেয়েটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে যায় ধর্ষক শিশির। এরপর মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

শিশিরের বাবা বিষয়টি সামাজিক ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল বলে জানায় স্থানীয় এশটি সূত্র। গত ২৪ অক্টোবর স্কুল ছাত্রীর বাবা ধর্ষক শিশিরের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবি.এম রশিদুল বারী এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন।

ধর্ষক শিশিরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামী শিশিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ