আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, শরীয়তপুর জেলা জর্জ কোর্ট এর সাবেক পি.পি, মরহুম এ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সী ও শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মরহুমা জিন্নাত হাবিব এর সুযোগ্য সন্তান বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন ও শরীয়তপুর জর্জ কোর্ট এর এ পি.পি, যুব সমাজের অহঙ্কার, পৌরবাসীর আস্থা ভাজন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহ ভাজন সর্ব কনিষ্ঠ প্রার্থী এ্যাডভোকেট পারভেজ রহমান (জন)।
একান্ত এক স্বাক্ষাৎকারে এ্যাড. পারভেজ রহমান জন বলেন, আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইনশা-আল্লাহ আমি নৌকা প্রতিক নিয়ে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবো। নির্বাচিত হয়ে অবহেলিত শরীয়তপুর সদর পৌরসভার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার চেষ্টা করবো। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিসন ২০২১ ও বিকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করবো।
শরীয়তপুর সদর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করবো। দুর্ণিতী মুক্ত পৌরসভা গঠনে কাজ করবো। পৌরসভার সকল নাগরিকদের সর্বোচ্চ নাগরিক অধিকার নিশ্চিৎ করবো, পৌরসভার মান উন্নয়নে কাজ করবো। শরীয়তপুর সদর পৌরসভাকে সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সাধ্যমত কাজ করবো, ইনশাআল্লাহ।
You must be logged in to post a comment.