আসন্ন শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও শরীয়তপুর বাস শ্রমিক সমিতির বার বার নির্বাচিত সভাপতি, সুপরিচিত ব্যক্তি, গণমানুষের আস্থা ভাজন মোঃ ফারুক হোসেন চৌকিদার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা ও গণসংযোগ করেন।
তারই ধারাবাহিকতায় ১৩ই ডিসেম্বর সকাল ৮ টার দিকে বিসিক শিল্পনগরী প্রেমতলায়, ফারুক চৌকিদার এর সমর্থনে একটি দল বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও আগামী পৌরসভা নির্বাচনে মোঃ ফারুক হোসেন চৌকিদারকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন।
পৌরসভার ৩নং ওয়ার্ড এর পশ্চিম কোটাপাড়া, বাঘিয়া ও চর পালং এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপকালে তারা বলেন, সুখে-দুঃখে যারে পাই সে আমাদের ফারুক ভাই, ফারুক ভাইয়ের বিকল্প নাই, তাই আমরা সবাই তারই সমর্থনে সকলের কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে ফারুক ভাইকে ভোট দিয়ে ৩নং ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই।
এ বিষয় একান্ত সাক্ষাৎকারে ফারুক হোসেন চৌকিদার গণমাধ্যমকে জানান, আমি সুখে-দুঃখে জনগণের পাশে আছি ও আমি বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। আমি শরীয়তপুর জেলা বাস শ্রমিক সমিতির বার বার নির্বাচিত সভাপতি, আমার বিশ^াস, সর্বোধিক বিবেচনা করে জনগণ আমাকে মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হয়ে ৩নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে উন্নয়নের ধারা গতিশীল করবো। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবো-ইনশাআল্লাহ।
You must be logged in to post a comment.