শরীয়তপুর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২১ শরীয়তপুর জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ।

৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে, সুপারেনটেন্ডেন্ট মোঃ মুজাম্মেল হক এর উপস্থাপনায় ডি বি  সি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক বি.এম ইসরাফিল এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, ডা. শাহিনুর নাজিয়া, ডা. মাসুদ হোসেন, সিনিয়র সাংবাদিক বীর মুুক্তিযোদ্ধা আব্দুছ সামাদ তালুকদার, সাপ্তাহিক রুদ্রকন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এস, এম শফিকুল ইসলাম স্বপন সরকার, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ ওয়াদুদ মিয়া। দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল বাশার, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন সরদার সহ শরীয়তপুর জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের জানান, আগামী ৫ই জুন শনিবার হতে ১৯ শে জুন পর্যন্ত ই-পিআই কেন্দ্র ভিত্তিক স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে শরীয়তপুর জেলার ২০১ টি ওয়ার্ডে  বাসস্টেশন, লঞ্চ স্টেশন ও বিভিন্ন হাট-বাজারে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারীতা ও ভিটামিন এ প্লাস ক্যাপসুলের অভাবে শিশুদের দেহে যে সকল রোগের সংক্রামন হতে পারে এ বিষয়ে সহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নের আলোচনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ