জমি সংক্রান্ত বিরোধে শরীয়তপুর জাজিরা উপজেলা জয়নগর নূরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভাংচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোঃ নুর হোসেন খাঁন (৬৫) নামে এক ব্যক্তি আহত হয়ে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
সরজমিন ঘুরে মাদ্রসার শিক্ষক ও স্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ কালে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ জাজিরা উপজেলার ৮নং জয়নগর মৌজার এস.এ ৮-৯ নং দাগ এবং বি আর এস ৩৩Ñ৩৪ নং মাদ্রাসার জমি নিয়ে মোঃ আলী হোসেন খান, মোঃ নুর হোসেন খান, মোঃ নুরুল হক খান, মোঃ সুহেল খান (নুর) গং ব্যক্তিদের সাথে প্রতিবেশী মোঃ ইসমাইল খাঁন, মোঃ আতিক খাঁন, মাওলানা তাজুল ইসলাম (সেলিম) খাঁ গং ব্যক্তিদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ।
১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টার দিকে জমি দখলের উদ্দেশ্যে আলী হোসেন খান, গং মাদ্রাসা ভাংচুর শুরু করলে প্রতিপক্ষ ইসমাইল খান, আতিক খান গং ব্যক্তিরা বাধা দিলে এই সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটে।
জয়নগর নূরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তাজুল ইসলাম (সেলিম) গণমাধ্যমকে জানান, প্রতিপক্ষ আলী হোসেন খান গং ব্যক্তিরা মাদ্রাসা ধ্বংসের লক্ষ্যে মাদ্রাসার জমি দখল শিক্ষকদের নামে অপপ্রচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে সকল প্রকার চেষ্টা করছে।
আজ সকাল ৭ টার দিকে মাদ্রাসা ভাংচুর করে জমি দখল করার চেষ্টা করেছে এই ঘটনায় জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং যারা মাদ্রাসা ভাংচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আহত নুর হোসেন খান এর ছেলে মোঃ সাগর হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বাবাকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম করেছে এবং তারা নিজেরাই মাদ্রাসা ভাংচুর করে আমাদেরকে ফাঁসাতে চেষ্টা করেছে। এই ঘটনায় জাজিরা থানায় ০১টি লিখিত অভিযোগ দায়ের করেছি।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.